নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজধানীতে ছাত্রদলের মশাল মিছিল

জানুয়ারি ৬, ২০২৪ ৫:০২ 👁️ ৭৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক: ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ডাকা হরতালের সমর্থনে রাজধানীতে মশাল মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

গতকাল সন্ধ্যার পর বনানীর নৌবাহিনী হেডকোয়ার্টারের সামনে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ ও মশাল মিছিল করে সংগঠনের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

আরও পড়ুনঃ  দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

আগামী ৬ জানুয়ারি সকাল ৬ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত ৪৮ ঘণ্টা হরতালের কর্মসূচি পালন করবে বিএনপি।

মশাল মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কামরুজ্জামান আসাদ, মো. মুতাছিম বিল্লাহ, মো. ঝলক মিয়া, রোকনউজ্জামান রোকন, সাইফুল ইসলাম সিয়াম, মো. সুরুজ মণ্ডল, জোবায়ের আল মাহমুদ রিজভী, মো. মহিউদ্দীন, নাজমুল হক হাবিব, মেহেরাব আহমেদ মাহবুব মাহি প্রমুখ।

আরও পড়ুনঃ  বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।