নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ১:০৭। ১৩ জুন, ২০২৬।

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

জুন ১২, ২০২৬ ৮:১৩ 👁️ ২৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে তাঁকে এক বছরের জন্য এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

আরও পড়ুনঃ  ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

উপসচিব গোলাম রব্বানীর সই করা এই প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান-সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে আবুল কালাম আজাদকে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

আরও পড়ুনঃ  কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

আরডিএর নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি। বর্তমানে তিনি মহানগর বিএনপির সহসভাপতি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।