নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। সন্ধ্যা ৬:৩০। ৩ মে, ২০২৬।

রাজশাহী নগর ছাত্রদলের নেতৃত্বে রবীন-লিমন

মে ৩, ২০২৬ ৩:২২
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সংসদ। এতে রাকিন রায়হান রবীনকে আহ্বায়ক এবং ইমদাদুল হক লিমনকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার (২ মে) এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুনঃ  কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে মো. খালিদ বিন ওয়ালিদ আবির এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে আবুল কালাম আজাদ তপন, সাফায়েত হোসেন মান্নাত ও সাব্বির আহমেদ অন্তরকে মনোনীত করা হয়েছে। নবগঠিত এই আংশিক কমিটিকে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

ছাত্রদলের নতুন কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি বলেন, এই কমিটির মাধ্যমে আগামী দিনে রাজশাহী নগরে ছাত্রদল আরো সুসংগঠিত ও সাংগঠনিকভাবে শক্তিশালী হবে। তারা ছাত্রদলকে এগিয়ে নিতে কাজ করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।