নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক হলেন একেএম গালিভ খাঁন

অক্টোবর ১১, ২০২৩ ৬:৩৪ 👁️ ১১৩ views
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক- ২০২৩ এ রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক মনোনীত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

আরও পড়ুনঃ  মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় তাকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে মনোনীত করা হয়। বাছাই কমিটি, রাজশাহী বিভাগের সভাপতি ও সদস্য সচিব স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। এদিকে এ কে এম গালিভ খাঁন শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তার সহকর্মীগণ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডার ২৪ তম ব্যাচের সদস্য এ কে এম গালিভ খাঁন ২০২২ সালের ১৩ জানুয়ারি জেলা প্রশাসক হিসেবে চাঁপাইনবাবগঞ্জে যোগদান করে জেলার বিভিন্ন উন্নয়নে অবদান রাখাসহ বিনোদন প্রেমী শিশু ও সর্বশ্রেণীর মানুষের জন্য পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা কালেক্টরের শিশু পার্ককে নতুন আঙ্গিকে সাজিয়ে প্রশাংসায় ভাসছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।