নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহী সীমান্তে এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক

ডিসেম্বর ১, ২০২৫ ১০:০০ 👁️ ২১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : সোমবার ১ ডিসেম্বর আনুমানিক দুপুর দেড়টায় রাাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ খানপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি আভিযানিক দল রাজশাহী জেলার কাটাখালী থানাধীন খানপুর হটাৎপাড়া নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

আরও পড়ুনঃ  গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মাদক ধরার উদ্দেশ্যে সরিষা ক্ষেতের ভিতর ওৎ পেতে থাকে। দীর্ঘ সময় ওৎ পেতে থাকার পর দেখতে পায় যে, একজন চোরাকারবারী ভারত থেকে শূণ্য লাইন অতিক্রম করে বাংলাদেশের দিকে আসছে। চোরাকারবারী বিজিবি‘র আভিযানিক দলের আয়েত্ত্বে আসার পর বিজিবি কর্তৃক ধরার জন্য ধাওয়া করলে চোরাকারবারী’র হাতে থাকা গামছা দিয়ে মোড়ানো একটি পোঁটলা ফেলে ভারতের দিকে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি কর্তৃক ঘটনাস্থল হতে গামছার পোঁটলা থেকে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ১০০০ পিস (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।