নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহী ১আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজ

জানুয়ারি ১৯, ২০২৬ ৬:২৩ 👁️ ২২ views
Link Copied!

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানকে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

আরও পড়ুনঃ  ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

রোববার রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোছা কামরুন নাহার স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশে তাকে আগামী মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি সূত্রে জানা গেছে, অধ্যাপক মুজিবুর রহমানের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের একটি অভিযোগ পাওয়া যায়। অভিযোগে উল্লেখ করা হয়, তার উপস্থিতিতে গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে একটি উঠান বৈঠকে বিরোধী দলের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া হয় এবং প্রকাশ্যে নির্বাচনী প্রতীকে ভোট প্রার্থনা করা হয়। ওই বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ  ১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

নোটিশে বলা হয়, বৈঠকে দেওয়া বক্তব্যে নিরাপত্তা ও ধর্মীয় অনুভূতির বিষয়টি সামনে এনে ভোট প্রার্থনা করা হয়েছে, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর ১৫, ১৬ ও ১৮ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

এ কারণে বিষয়টি নির্বাচন-পূর্ব অনিয়ম হিসেবে তদন্ত করে কেন সুপারিশসহ প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হবে না সে বিষয়ে ব্যাখ্যা দিতে অধ্যাপক মুজিবুর রহমানকে আদালতে হাজির হতে বলা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।