নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। সন্ধ্যা ৭:২১। ২ মে, ২০২৬।

রাজশাহীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রফেতার

মে ২, ২০২৬ ৪:২৪
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১০০০ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে গ্রফেতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১ মে ) রাতে গোদাগাড়ী থানাধীন কাঁকনহাট বাজার এলাকায় কাঁকনহাট খাদ্য গুদামের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রফেতার করা হয়।

গ্রফেতার শরিফুল ইসলাম শরিফ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বালুরটুঙ্গী গ্রামের বাসিন্দা মৃত মকবুল হোসেনের পুত্র।

আরও পড়ুনঃ  রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী জেলার ডিবির এসআই (নিঃ) মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ সাফিনা পার্ক ও আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযানে নিয়োজিত ছিলেন।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কাঁকনহাট খাদ্য গুদামের সামনে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

পরে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আরিফ আলীর নেতৃত্বে রাত পৌনে ১টার দিকে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত দৌড়ে পালানোর চেষ্টা করলে রাত সোয়া ১টার দিকে তাকে গ্রফেতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি সাদা পলিথিনে রাখা ১০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

এ ঘটনায় গ্রফেতার শরিফুল ইসলাম শরিফের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।