নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। বিকাল ৩:০৪। ২৫ মে, ২০২৬।

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

মে ২৫, ২০২৬ ১:০৪ 👁️ ৩১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় রাজশাহীর হযরত শাহ্মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে গত ১৮ মে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এই সময় ঠিক করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিকূল আবহাওয়ার কারণে কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত আয়োজন সম্ভব না হলে সকাল ৮টায় হযরত শাহ্মখদুম (র.) দরগাহ জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়া রাজশাহী মহানগর ও উপজেলা পর্যায়ের ঈদগাহগুলোতে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্ধারিত সময়ে জামাত অনুষ্ঠিত হবে। ঈদগাহে সার্বক্ষণিকভাবে নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করা হবে।

আরও পড়ুনঃ  আছিয়া হত্যার রায় কার্যকর হয়নি বলে রামিসার প্রতি বর্বরতা

এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ওইদিন সুবিধা মতো সময়ে হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশুকেন্দ্র, শিশু পরিবার, শিশুপল্লী, শিশুসদন, ছোট মণিনিবাস, শিশুবিকাশ কেন্দ্র, সেফ হোম এবং অনুরূপ প্রতিষ্ঠানসমূহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উন্নতমানের খাবার পরিবেশন করবে।

আরও পড়ুনঃ  আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) পক্ষ থেকে দ্রুততম সময়ে বর্জ্য অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবেশ রক্ষায় কোরবানির বর্জ্য যেখানে-সেখানে না ফেলে নির্ধারিত স্থানে ফেলার জন্য নগরবাসীর প্রতি রাসিকের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।#

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।