নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ১:৪২। ২৫ মে, ২০২৬।

রাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মে ২৪, ২০২৬ ৬:৪৯ 👁️ ২১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে রাজশাহীর পবা উপজেলা অডিটোরিয়াম রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে নিম্নআয় ও মধ্যবিত্ত পরিবারের দুর্ভোগ লাঘবে সরকার নানা ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। অতীতে মানুষের অধিকার নিয়ে রাজনীতি করা হলেও প্রকৃত অসহায় মানুষরা তাদের ন্যায্য সহায়তা থেকে বঞ্চিত ছিল। বর্তমান সরকার সেই অবস্থার পরিবর্তনে আন্তরিকভাবে কাজ করছে।”

আরও পড়ুনঃ  আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

তিনি আরও বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। মানবিক মূল্যবোধ ও সহমর্মিতার মধ্য দিয়েই একটি সুন্দর সমাজ গড়ে উঠতে পারে।”

আরও পড়ুনঃ  ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫

এ সময় তিনি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়া চান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব প্রফেসর আব্দুর রাজ্জাক, পবা উপজেলার যুগ্ম আহ্বায়ক মো. সুলতান আহমেদ, মো. আব্দুল সালাম, পারিলা ইউনিয়নের আহ্বায়ক প্রফেসর মো. রেজাউল করিম, হুজুরীপাড়া ইউনিয়নের আহ্বায়ক মো. হিসাব উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরও পড়ুনঃ  তৃতীয়বারের মতো পুরস্কৃত ডিবির ওসি হাসিবুল্লাহ হাসিব

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।