নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে দুইজন গ্রেপ্তার

নভেম্বর ১৯, ২০২৫ ৫:১৩ 👁️ ৫৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কিছু নেতা-কর্মীদের সঙ্গে অবৈধ যোগাযোগ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা (ডিবি)।

আরও পড়ুনঃ  বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

গ্রেপ্তারকৃতরা হলো: মো: শাহজাহান আলী (৪৯) ও সূর্য্য কান্ত হালদার (৪৯)। শাহজাহান রাজশাহী জেলার মোহনপুর থানার মৌপাড়া (খাঁ পাড়া) এলাকার মৃত তছলিম উদ্দিনের ছেলে। বর্তমানে সে দড়িখড়বোনা এলাকায় বসবাস করত। শাহজাহান রাজশাহী জেলা আওয়ামীলীগদের সাবেক দপ্তর সম্পাদক। সুর্য্য রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ এলাকার নবকান্ত হালদারের ছেলে। সুর্য্য রায়ঘাটি ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক।

মঙ্গলবার ১৮ নভেম্বর দুপুর সোয়া ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার মোহনপুর থানা পুলিশের সহায়তায় মোহনপুর থানা এলাকা থেকে আসামি মো: শাহজাহান আলীকে আটক করে আরএমপি ডিবির একটি দল। তার ব্যবহৃত মোবাইল ফোন যাচাই করে দেখা যায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠনের সদস্যদের সঙ্গে অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে সে তাদের সাথে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করত। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেল সোয়া ৫টায় রাজপাড়া থানার লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে আসামি সূর্য্য কান্ত হালদারকে গ্রেপ্তার করা হয়। সুর্য্যও ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নিষিদ্ধ সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগ ও তথ্য আদান-প্রদান করত। এছাড়াও তার বাসায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী, যুবলীগের সদস্যরা গোপন বৈঠক করে রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র করত।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত দুই আসামি এবং মামলার অন্যান্য পলাতক ও অজ্ঞাতনামা ব্যক্তিরা একত্রে দেশের বিভিন্ন জেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সদস্যসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অনলাইনে একত্রিত করে, রাষ্ট্রের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে ষড়যন্ত্র, নাশকতা ও রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনার প্ররোচনা, অনলাইন সভার আয়োজন ও রাষ্ট্রবিরোধী বার্তা প্রচার ইত্যাদি কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। অনলাইন সভাগুলোতে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা বক্তব্য প্রদান করত, যা আসামিরা শুনত এবং নিজেদের পরিচিত মহলে ছড়িয়ে দিত।

আরও পড়ুনঃ  পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

গ্রেপ্তারকৃত দুই আসামিকে শাহমখদুম থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের স্বার্থে তাদের প্রত্যেকের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।