নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৫, মাদকদ্রব্য উদ্ধার

অক্টোবর ১৬, ২০২৩ ১১:৫৩ 👁️ ১৮৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বিভিন্ন অপরাধে ২৫ জনকে জনকে গ্রেফতার করেছে। এরমধ্যে রাজশাহী মহানগর পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। আর জেলা পুলিশ ১১ জনকে আটক করেছে।
রোববার (১৫ অক্টোবর) মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, শনিবার (১৪ অক্টোবর) ২৪ ঘণ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯

ধৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ৩ জন, রাজপাড়া থানা ৩ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ১ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ২ জন, কর্ণহার থানা ২ জন ও ডিবি পুলিশ ১ জনকে আটক করে। যার মধ্যে ৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ২৫ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

আরও পড়ুনঃ  দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

এদিকে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (১৬ অক্টোবর) রাজশাহী জেলা পুলিশের অভিযানে মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী জেলা পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে গোদাগাড়ী মডেল থানা ৫ জন, তানোর থানা ৩ জন, চারঘাট থানা ১ জন ও বাঘা থানা ২ জনকে গ্রেফতার করেছে। যার মধ্যে ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্য-সহ গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৫০ গ্রাম হেরোইন, ১০০ গ্রাম গাঁজা ও ২৪০ লিটার দেশিয় চোলাইমদ উদ্ধার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও পড়ুনঃ  রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।