নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে ১ জনসহ গ্রেপ্তার ১৮

অক্টোবর ২৩, ২০২৫ ৩:৫৯ 👁️ ১৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে মোট ১৮ জন গ্রেপ্তার হয়েছে।

পুলিশের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার, অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ১৭ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১০ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ৬ জন রয়েছেন।

আরও পড়ুনঃ  অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত অবৈধ অস্ত্রধারী মো: লিখন ইসলাম (৩৪) রাজশাহীর নগরীর বোয়ালিয়া মডেল থানার রানীনগর এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে।

আরও পড়ুনঃ  একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।