নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে বিশেষ অভিযানে ৩ জনসহ গ্রেপ্তার ২১

আগস্ট ১৫, ২০২৫ ৪:৩০ 👁️ ২২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে মোট ২১ জন গ্রেপ্তার হয়েছে।

পুলিশের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ১৮ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৭ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য মামলায় ৯ জন রয়েছেন।”

আরও পড়ুনঃ  রাসিকে ৬৬ হাজার ৩শ ৯৫ জন শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, “বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন মো: মামুনুর রহমান (৩৮), মো: সোহানুর রহমান ওরফে মাখন (২৫) ও এস. এম ওমর ফারুক (৫৭)। মামুনুর রহমান রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার উপশহর এলাকার মো: মনসুর রহমানের ছেলে, আওয়ামীলীগ কর্মী সোহানুর রাজপাড়া থানার দাসপুকুর মোড় এলাকার মৃত মোয়াজ্জেম হোসেন ওরফে মন্টুর ছেলে এবং চন্দ্রিমা থানার কেচুয়াতৈল এলাকার মৃত মইজুদ্দিনের ছেলে।”

আরও পড়ুনঃ  দেশকে জুয়া ও মাদকমুক্ত করার পদক্ষেপ নেয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।