নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে বিশেষ অভিযানে ২ জনসহ মোট গ্রেপ্তার ১৫

সেপ্টেম্বর ৯, ২০২৫ ৫:৩০ 👁️ ২১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের চাঁদাবাজ, অবৈধ দখরদার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ২ জনসহ অন্যান্য অভিযোগে মোট ১৫ জন গ্রেপ্তার হয়েছে।

পুলিশের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে অবৈধ দখলদার ও চাঁদাবাজির অভিযোগে মোট ২ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ১৩ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৩ জন, মাদক সংশ্লিষ্ট মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ৯ জন রয়েছেন।

আরও পড়ুনঃ  সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

গ্রেপ্তারকৃত চাঁদাবাজরা হলো আশরাফুল আলম জুন (৩২) ও মো: মাসুদুর রহমান (৪২)। আশরাফুল রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার শিরোইল সাগর পাড়া এলাকার মোহাম্মদ আলী বুলবুলের ছেলে ও মাসুদুর একই থানার সাগরপাড়া বল্লবগঞ্জ এলাকার মৃত জেকের শেখের ছেলে।

আরও পড়ুনঃ  দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।