নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে বিশেষ অভিযানে ৩ জনসহ গ্রেপ্তার ২৬

নভেম্বর ১৩, ২০২৫ ৩:২১ 👁️ ১৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে মোট ২৬ জন গ্রেপ্তার হয়েছে।

পুলিশের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার, অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ২৩ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১০ জন, মাদক মামলায় ৫ জন এবং অন্যান্য মামলায় ৮ জন রয়েছেন।

আরও পড়ুনঃ  অপতৎপরতা রুখতে ৬ জেলায় সেনা মোতায়েন : স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: অহিদুল ইসলাম (৪৪), মো: মুক্তার হোসেন (৪২) এবং মো: আলমগীর (৩২)। বাগমারা থানার ১১ নং গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য অহিদুল রাজশাহীর বাগমারা থানার তাহির একডালা এলাকার মৃত আব্বাস আলীর ছেলে; রাজশাহী জেলা যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক মুক্তার রাজশাহীর চারঘাট থানার মল্লিক মাড়িয়া এলাকার মৃত: ওমর আলীর ছেলে এবং ১৮নং ওয়ার্ড যুবলীগের সহ- সাংগঠনিক সম্পাদক আলমগীর রাজশাহী নগরীর শাহমখদুম থানার পবা নতুনপাড়া পদ্মপুকুর এলাকার সমীরউদ্দিন এর ছেলে।

আরও পড়ুনঃ  দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।