নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ১০:০৬। ৬ জুন, ২০২৬।

রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ

জুন ৬, ২০২৬ ৬:৫১ 👁️ ১৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহীতে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) বিকেল সাড়ে ৫টায় ছোট বনগ্রাম মাদ্রাসা মাঠে এ কর্মসূচির আয়োজন করে সাউথইস্ট ব্যাংক পিএলসি, রাজশাহী শাখা।

আরও পড়ুনঃ  আমৃত্য লড়াইয়ের হুঁশিয়ারি ইরানের সশস্ত্র বাহিনীর

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা)। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে: শিল্পমন্ত্রী

বিশেষ অতিথি হিসেবে রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইলিয়াছ উদ্দিন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আকবর আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর রাজশাহী ও রংপুর রিজিওনের ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড মোঃ মঞ্জুরুল কবির তালুকদার।

আরও পড়ুনঃ  সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

পরে উপস্থিত অতিথিরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।