নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। দুপুর ২:২৮। ২ মে, ২০২৬।

রাজশাহীতে ভাসমান দোকান উচ্ছেদ ও বাজার মনিটরিং, জরিমানা ১০ হাজার টাকা

মার্চ ৪, ২০২৬ ১০:৪৩
Link Copied!

স্টাফ রিপোর্টার : বুধবার (৪ মার্চ) রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে রাস্তার উপর স্থাপিত ভাসমান দোকান অপসারণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়েছে।

আরও পড়ুনঃ  পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), শিবু দাস। এ সময় উপস্থিত ছিলেন পুঠিয়া থানা অফিসার ইনচার্জ, পবা হাইওয়ে থানা, রাজশাহী এবং আনসার বাহিনীর সদস্যরা।

আরও পড়ুনঃ  শুভ বুদ্ধপূর্ণিমা আজ

অভিযানকালে অধিক মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রয়, ভোক্তাকে সঠিক রশিদ প্রদান না করা এবং অন্যান্য অসংগতি পরিলক্ষিত হওয়ায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

পবিত্র রমজান মাসে যানজট নিরসন, বাজারে শৃঙ্খলা বজায় রাখা, মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।