নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে মাদক নির্মুলে জোরদার হবে অভিযান : এসপি

আগস্ট ৮, ২০২৩ ৬:৪১ 👁️ ৬০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীর নতুন পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান জানিয়েছেন, রাজশাহীতে মাদক নির্মুলে অভিযান আরও জোরদার হবে। তিনি যতদিন দায়িত্বে থাকবেন, মাদক নির্মুলে কাজ করে যাবেন। মঙ্গলবার রাজশাহীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

আরও পড়ুনঃ  রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

মঙ্গলবার বিকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার সভায় বলেন, রাজশাহী অঞ্চলে কৃষিজমি বিনষ্ট করার অপচেষ্টা চলছে। কৃষিজমি রক্ষায় তিনি থানাগুলোর মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

আরও পড়ুনঃ  দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মো. আশরাফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) সনাতন চক্রবর্তী, বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম প্রমুখ।

আরও পড়ুনঃ  মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।