নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

জুন ১০, ২০২৬ ১১:২৪ 👁️ ২২১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর খড়বোনা এলাকার বাসিন্দা আনারুল ভান্ডারীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

বুধবার (১০ জুন) দুপুর ১২টায় খড়বোনা এলাকায় আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় শতাধিক নারী-পুরুষ অংশ নেন। তারা ব্যানার ও ফেস্টুন প্রদর্শনের মাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন- ভুক্তভোগী আনারুল ভান্ডারী। তিনি অভিযোগ করেন, গত ৩১ মে দিবাগত রাত ১টার দিকে স্বেচ্ছাসেবক দলের রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানা (পূর্ব) শাখার আহ্বায়ক শাকিল আহম্মেদ আলীর নেতৃত্বে হারুন, তুষার, আকাশ, হৃদয়সহ অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জন তার বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাড়ির নিচতলায় ব্যাপক ভাঙচুর চালিয়ে বিভিন্ন মালামাল লুটপাট করে।

আরও পড়ুনঃ  সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিনি বলেন, একই রাত প্রায় ৩টার দিকে হামলাকারীরা বাড়ির দ্বিতীয় তলায় উঠে গেট ও গ্রিল ভেঙে তাকে হত্যার উদ্দেশ্যে ভয়ভীতি প্রদর্শন এবং ডাকাডাকি করে। তাদের চিৎকার-চেঁচামেচিতে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

আনারুল ভান্ডারী আরও অভিযোগ করেন, হামলাকারীরা তার ছোট ভাই সানারুলকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।

তিনি দাবি করেন, অভিযুক্ত মো. শাকিল আহম্মেদ আলী ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনারের হস্তক্ষেপ কামনা করেন।

আরও পড়ুনঃ  অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

উল্লেখ্য, চলতি মাসের ৭ জুন এক সংবাদ সম্মেলনেও লিখিত বক্তব্যের মাধ্যমে একই অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী আনারুল ভান্ডারী।

এ বিষয়ে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, অভিযুক্ত শাকিল আহম্মেদ আলী ও তার সহযোগীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করছে। যত দ্রুত সম্ভব তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

এছাড়াও জিয়ারুল মোল্লা বোয়ালিয়া মডেল থানায় ৬ জনের নাম উল্লেখ করে এবং ৮/১০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন (মামলা নং-০২, তারিখ,০২-০৬-২০২৬)।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।