নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ৯:৪০। ২৭ মে, ২০২৬।

রাজশাহীতে ২ মণ গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মে ২৭, ২০২৬ ৫:৫২ 👁️ ৬২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানার মেহেরচন্ডি মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ মণ গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে র‍্যাব-৫ এর রাজশাহীর সদর কোম্পানির একটি দল এ অভিযান চালায়। বুধবার সকালে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  জঙ্গলের ভেতর মিউমিউ করছিল বিড়াল ছানাটি

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরচন্ডি মধ্যপাড়া এলাকায় মো. শামীম নামের এক ব্যক্তির বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৭৯ কেজি ৭৯০ গ্রাম গাঁজা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

এ ঘটনায় বাড়ির মালিক শামিম ও তার ভাড়াটিয়া মো. কাশেমকে পলাতক আসামি করা হয়েছে। আর হাতেনাতে ধরা পড়া তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে বিভিন্ন উপায়ে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিলেন বলে স্বীকার করেছেন।

আরও পড়ুনঃ  রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের অর্থের চেক হিসাব বিভাগে হস্তান্তর

পলাতক দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে র‍্যাব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।