নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীর সীমান্তে ভারতীয় ২০ বোতল মদ জব্দ

ডিসেম্বর ১২, ২০২৫ ৩:৫১ 👁️ ৩৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : বিজিবি কর্তৃক বিশেষ অভিযানে রাজশাহীর সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ১১ ডিসেম্বর আনুমানিক ৯: ৪৫ মিনিটে শাহাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি বিশেষ আভিযানিক দল রাজশাহী জেলার কাটাখালী থানাধীন টাংগন নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন ভারতীয় ২০ বোতল মদ জব্দ করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ  হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভবিষ্যতেও এ ধরনের কঠোর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রাখবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ হয়ে দায়িত্ব পালন করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।