নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ১০:০২। ২৫ মে, ২০২৬।

রামেক হাসপাতালে হাম উপসর্গে শিশুর মৃত্যু

এপ্রিল ১৩, ২০২৬ ৫:২৫ 👁️ ৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে তিনদিন পর এক শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে ১৫৩ শিশু। এর আগে গেল তিনদিন হাম উপসর্গে কোন শিশু মারা যায়নি।

আরও পড়ুনঃ  জঙ্গলের ভেতর মিউমিউ করছিল বিড়াল ছানাটি

সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে হাসপাতালের মুখপাত্র শঙ্কর কে বিশ্বাস। তিনি জানান রোববার (১২ এপ্রিল) সকাল আটটা থেকে সোমবার (১৩ এপ্রিল) সকাল আটটার মধ্যে শিশুটি মারা যান।

আরও পড়ুনঃ  রাজশাহী উপমহাদেশে শিক্ষার প্রসারে একটি গর্বের নাম : ভূমিমন্ত্রী মিনু

এসময়ের মধ্যে আরও ৯ শিশু হাম উপর্সগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে আরও ১১ শিশু। হাসপাতালে এ পর্যন্ত চিকিৎসা দেওয়া হয়েছে ৫৫৯ জন।

আরও পড়ুনঃ  দুর্নীতি , চাঁদাবাজির কারণে ৩ মাসেই বিএনপি ব্যর্থ সরকার : রফিকুল ইসলাম খান

ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, হাম উপসর্গে শিশু মৃত্যু কমেছে। গেল তিনদিনে কোন শিশুর মৃত্যু হয়নি এটা ভালো দিন। আমরা ভালোভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।