নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ৩:০৯। ২৭ মার্চ, ২০২৬।

রুয়েটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মার্চ ২৬, ২০২৬ ৯:১১
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২৬ মার্চ সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০ টায় রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক সকল শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে রুয়েট প্রাঙ্গনে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

আরও পড়ুনঃ  এসএসসি ২৬ সালের পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

এরপর কেন্দ্রীয় শহীদ মিনারের পশ্চিমে অবস্থিত তিনজন শহীদের কবর জিয়ারত করেন এবং সেখানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  ইসরায়েলের সেনা-সদরদপ্তর, পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার দাবি ইরানের

জোহরের নামাজ শেষে রুয়েটের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির মঙ্গল ও শান্তি কামনা করা হয়।

আরও পড়ুনঃ  আইনি বিপাকে নোরা ফাতেহি

এদিকে দিবসটি উপলক্ষে রাজশাহীর এতিমখানায় খাবার বিতরণ করেছে রুয়েট প্রশাসন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।