নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। বিকাল ৫:২৩। ১৯ জুন, ২০২৬।

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

অক্টোবর ১, ২০২৩ ১১:৪৬ 👁️ ১০১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ৯৮তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেটের চেয়ারম্যান ও রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সভায় বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সিন্ডিকেট সদস্য পুরকৌশল অনুষদের ডীন ড. নিয়ামুল বারী, যন্ত্রকৌশল অনুষদের ডীন ড. রোকনুজ্জামান, আইআইসিটির পরিচালক ড. সেলিম হোসেন, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল আওয়ালসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সচিবের দায়িত্ব পালন করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী।

আরও পড়ুনঃ  রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।