নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রোনালদোর গোলে জয় পেল পর্তুগাল

সেপ্টেম্বর ৯, ২০২৪ ৫:২৭ 👁️ ৪৪ views
Link Copied!

অনলাইন ডেস্ক : আগের ম্যাচেই গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেইসঙ্গে স্পর্শ করেন ৯০০ গোলের মাইলফলক। এবার টানা দ্বিতীয় ম্যাচে গোলের দেখা পেলেন সিআরসেভেন। তার গোলে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছেড়েছে পর্তুগাল। স্কটল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে তারা।

রোববার (৮ সেপ্টেম্বর) নেশন্স লিগ ম্যাচের ৭ মিনিটেই পিছিয়ে পড়ে পর্তুগাল। স্কট ম্যাকটমিনি গোল করে এগিয়ে দেন স্কটল্যান্ডকে। এরপর আর কোনো গোল না হলে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় পর্তুগাল।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৪ মিনিটে সমতায় ফেরে পর্তুগাল। ব্রুনো ফার্নান্দেজের গোলে ম্যাচে ফেরে তারা। এরপর বদলি হিসেবে মাঠে নামেন রোনালদো।

ম্যাচের ৮৮ মিনিটে মেন্ডেসের ক্রস থেকে গোল করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। তার গোলে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।