নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

লালপুরে ফুটপাতে মাছের বাজার, ৫ ব্যবসায়ীকে জরিমানা!

নভেম্বর ১৩, ২০২৪ ৩:৪৪ 👁️ ৩৫ views
Link Copied!

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে সড়ক ও ফুটপাতে অবৈধ মাছের বাজার বসিয়ে ব্যবসা পরিচালনা করার দায়ে ৫ মাছ ব্যবসায়ীকে ৪৭ হাজার টাকা জরিমানা ও ১৮ কেজি ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুনঃ  মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বুধবার (১৩ নভেম্বর) বেলা ১২ টার দিকে লালপুর বাসস্টান্ডে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান। পরে জব্দকৃত মাছ স্থানীয় দুই এতিমখানায় দিয়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে যাত্রীছাউনি নেই, প্রকৃতির সঙ্গে লড়াই করে ট্রেনের অপেক্ষা

এসময় বাংলাদেশ সেনাবাহিনীর লালপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অধিনায়ক আল- মাসুদ উপস্থিত ছিলেন।
এবিষয়ে ইউএনও মেহেদী হাসান জানান, লালপুর বাজারের প্রবেশমুখে ফুটপাতের ওপর মাছের বাজার বসিয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল। অভিযান চালিয়ে ৫ মাছ ব্যবসায়ীকে টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।