নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

লালমনিরহাটে দুর্গাপূজার উদ্বোধন করলেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

অক্টোবর ২০, ২০২৩ ১০:৪৪ 👁️ ৭২ views
Link Copied!

অনলাইন ডেস্ক : লালমনিরহাট শহরের সাপটানা দেববাড়ী পূজা মণ্ডপ পরিদর্শনে এসে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দেবী বোধনের মধ্য দিয়ে দুর্গাপূজার উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত লিয়েনদ্রো ই গাবার্দি।

আরও পড়ুনঃ  সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় লালমনিরহাট পৌর শহরের সাপটানা দেববাড়ী পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন তিনি।

এ সময় লিয়েনদ্রো ই গাবার্দি বলেন, আমি অনেক খুশি দুর্গাপূজায় অংশগ্রহণ করে। বাংলাদেশে এসে সর্বপ্রথম এমন আয়োজনে ভালো লাগছে। বাংলাদেশের সাধারণ মানুষের আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি এমন সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে আমাদেরকে এভাবে বাংলাদেশের মানুষ সমর্থন দিয়ে যাবে।

আরও পড়ুনঃ  গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

এর আগে আর্জেন্টিনার রাষ্ট্রদূত লিয়েনদ্রো ই গাবার্দিসহ অন্যান্য অতিথিবৃন্দকে দেববাড়ী পূজা মণ্ডপের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

দেববাড়ী পূজা মণ্ডপের সভাপতি জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, সদর উপজেলার চেয়ারম্যান কামরুজ্জামান সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রামেবি'র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

পরে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত শহরের গোশালা বাজার পূজামণ্ডপ ও একই আঙ্গিনায় অবস্থিত মসজিদ ও মন্দির পরিদর্শন করেন। এবার লালমনিরহাট জেলায় ৪৬৩টি পূজা মণ্ডপে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।