নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

শহরের আয়তন বাড়বে, হবে ফ্লাইওভার : লিটন

মে ১১, ২০২৩ ১:২৭ 👁️ ৮০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সর্বক্ষেত্রে উন্নয়ন দৃশ্যমান হয়েছে। রাজশাহীতেও উন্নয়ন দৃশ্যমান, উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে চাই। রাজশাহী শহরের আয়তন কয়েকগুন বৃদ্ধি করা হবে। আর মূল শহর যানজটমুক্ত রাখতে নির্মাণ করা হবে পাঁচটি ফ্লাইওভার।

বুধবার দুপুরে নগর ভবনের সিটি হলরুমে রাসিকের উদ্যোগে শহরে কর্মরত সাংবাদিকদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ২০১৯ সালে প্রায় তিন হাজার কোটি টাকার রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন দেন প্রধানমন্ত্রী। প্রকল্পে সরকারি বরাদ্দ প্রায় ২৭০০ কোটি টাকা। করোনার কারণে দেড় বছর আমরা কোন কাজ করতে পারিনি। সে সময় মানুষকে বাঁচাতে কাজ করতে হয়েছে। এরপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং যুদ্ধের প্রভাবে ডলার দাম বৃদ্ধি, নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়া সহ সারাবিশ্বে নাভিশ্বাস এক অবস্থা দেখা দেয়। যার কারণে রাজশাহীতেও উন্নয়ন ব্যাহত হয়েছে। প্রকল্পের মাত্র ১২০০ কোটি টাকা ব্যয় করতে পেরেছি। যার উন্নয়ন আপনাদের সামনে দৃশ্যমান। প্রকল্পে আরো ১৫০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। আমি নির্বাচিন হলে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে আরো মোটা অঙ্কের অর্থ বরাদ্দ নিয়ে আসবো।

আরও পড়ুনঃ  বার্তা : ‘বস্ত্র অধিদপ্তরাধীন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, কালিহাতী, টাঙ্গাইল-এ বি.এস.সি. ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির লক্ষ্যে ২৩ জুন থেকে ২৩ জুলাই পর্যন্ত অনলাইনে শিক্ষার্থী ভর্তির আবেদন গ্রহণ চলছে। বিস্তারিত www.dot.gov.bd-বস্ত্র ও পাট মন্ত্রণালয়।’

আসন্ন সিটি নির্বাচনে আওয়ামী লীগের এই প্রার্থী বলেন, রাজশাহীকে যানজট মুক্ত শহর হিসেবে গড়ে তুলতে পাঁচটি ফ্লাইওভার নির্মাণ করা হবে। দুটির টেন্ডার ইতোমধ্যে হয়ে গেছে। আরো তিনটি প্রক্রিয়াধীন। এগুলোর কাজ নির্বাচনের পর শুরু হবে। রাজশাহী সিটি কর্পোরেশনের মাস্টারপ্ল্যান করতে চাই। এটি বুয়েটের মাধ্যমে আন্তর্জাতিক থাইল্যান্ড বা সিঙ্গাপুরের কোন কোম্পানির সাথে চুক্তি করে কাজটি করা হবে।

আরও পড়ুনঃ  বার্তা : ‘বস্ত্র অধিদপ্তরাধীন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, কালিহাতী, টাঙ্গাইল-এ বি.এস.সি. ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির লক্ষ্যে ২৩ জুন থেকে ২৩ জুলাই পর্যন্ত অনলাইনে শিক্ষার্থী ভর্তির আবেদন গ্রহণ চলছে। বিস্তারিত www.dot.gov.bd-বস্ত্র ও পাট মন্ত্রণালয়।’

রাজশাহী সিটির আয়তন বৃদ্ধি প্রসঙ্গে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী সিটি এলাকা ৯৬ বর্গকি.মি. থেকে বাড়িয়ে প্রায় ৩৫০ বর্গকি.মি থেকে ৪০০ বর্গকি.মি করতে চাই। সম্প্রসারিত এলাকার কৃষি জমি নষ্ট না করে প্রশস্ত ড্রেন, রাস্তা সহ নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে চাই।

তিনি আরো বলেন, পদ্মাচরে রিভার সিটি নির্মাণের পরিকল্পনা করছি। বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করেছি। আগামী জাতীয় নির্বাচনের পরে এই কাজটি এগিয়ে নেওয়া হবে। সেটা একটা দেখার মতো পরিবেশ হবে। সেটি বিদেশী পর্যটকদেরও রাজশাহীতে আসতে আগ্রহী করবে।

আরও পড়ুনঃ  বার্তা : ‘বস্ত্র অধিদপ্তরাধীন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, কালিহাতী, টাঙ্গাইল-এ বি.এস.সি. ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির লক্ষ্যে ২৩ জুন থেকে ২৩ জুলাই পর্যন্ত অনলাইনে শিক্ষার্থী ভর্তির আবেদন গ্রহণ চলছে। বিস্তারিত www.dot.gov.bd-বস্ত্র ও পাট মন্ত্রণালয়।’

রাসিক মেয়র আরো বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন, আরডিএ ও সংশ্লিষ্ট অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার সাথে আলাপ করে জায়গা চিহ্নিত করে সাংবাদিকদের আবাসনের জন্য বহুতল ভবন নির্মাণ পরিকল্পনা গ্রহণ করা হবে।

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আখতার জাহান ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু। সভা সঞ্চালনা করেন রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।