নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

শহীদ জোহা-নুরুল স্মৃতি আন্ত:বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি অধ্যক্ষ বাদশা

জানুয়ারি ২৫, ২০২৪ ১:১৪ 👁️ ৫৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: শহীদ জোহা-নুরুল স্মৃতি আন্ত:বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেছেন রাজশাহী-২ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে কাব ক্যাম্পুরীতে স্কাউটদেের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল হওয়ার প্রত্যয়

বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় বঙ্গবন্ধু কলেজের উদ্যোগে চন্দ্রিমা আবাসিক এলাকার প্যারামাউন্ট স্কুল অ্যান্ড কলেজ মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই খেলার উদ্বোধন করেন তিনি।
এরআগে, মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাকে কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বঙ্গবন্ধু কলেজ পরিচালনা কমিটির সভাপতি মজিবুর রহমান, কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান, কলেজের ক্রীড়া কমিটির আহŸায়ক মাসুদ রানা। এসময় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ ছাড়াও শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।