নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ষড়যন্ত্র হলেও সমাবেশ সফল হবে: বিএনপি

নভেম্বর ২৮, ২০২২ ৪:৩৯ 👁️ ৬৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: মিথ্যা মামলা ও গ্রেপ্তারের মাধ্যমে বিএনপির আগামী ৩ ডিসেম্বরের রাজশাহী বিভাগীয় গণসমাবেশ বানচালের ষড়যন্ত্র করা হলেও সমাবেশ সফল হবে বলেছেন দলটির নেতারা। গণসমাবেশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের নেতারা এ কথা বলেন।

আরও পড়ুনঃ  পাঁচবিবিতে মাদকবিরোধী প্রতিবাদে হামলার অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন

সোমবার দুপুরে রাজশাহী নগরীর ভুবন মোহন পার্ক এলাকায় নগর বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে গণসমাবেশের রাজশাহী জেলা ও মহানগরের সমন্বয়ক শাহিন শওকত বলেন, ‘সরকার যতই ষড়যন্ত্র করুক না কেন, সমাবেশ ঠেকানো যাবে না।’

আরও পড়ুনঃ  বিদ্যুৎ শাখার কর্মকর্তা-কর্মচারীদের রাসিক প্রশাসকের মতবিনিময়

তিনি বলেন, রাজশাহী শহরের নিমতলার মোড়ে পুলিশ নিজেই পাঁচটি বোমা ফাটিয়ে ২০০ নেতাকর্মীর নামে মামলা করেছে। জনগণ যেন সমাবেশস্থলে উপস্থিত হতে না পারে সেজন্য সকল প্রকার যানবাহন বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে। মঞ্চ তৈরীতে বাধা এসেছে।

আরও পড়ুনঃ  র‍্যাবের অভিযানে নগরীতে ইয়াবাসহ গ্রেফতার ১

এই ধরনের কার্যক্রম বন্ধ করার জন্য পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, মহানগরের আহ্বায়ক এরশাদ আলী প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।