নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

সরে দাঁড়াচ্ছেন এমপি মনসুর রহমান

ডিসেম্বর ৮, ২০২৩ ৮:৪৯ 👁️ ১৪৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ডাক্তার মনসুর রহমান স্বতন্ত্র প্রার্থী হওয়া থেকে সরে দাঁড়াচ্ছেন।

আরও পড়ুনঃ  মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

বৃহস্পতিবার রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থিতা প্রত্যাহার চেয়ে আবেদন করেছেন তিনি। প্রার্থী প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন এমপি মনসুর রহমানের আস্থাভাজন ও আওয়ামী লীগ নেতা প্রভাষক আমিনুল হক টুলু।

আরও পড়ুনঃ  বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে ঘোষণা দেন প্রফেসর মনসুর রহমান। সেই সঙ্গে নির্ধারিত সময়েই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেন তিনি। কিন্তু বৃহস্পতিবার রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থিতা প্রত্যাহার চেয়ে আবেদন করেছেন তিনি।

আরও পড়ুনঃ  রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

বিষয়টি জানতে এমপি মনসুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তবে দলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এমপি মনসুর রহমান প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন বলে জানিয়েছেন তার আস্থাভাজন ও আওয়ামী লীগ নেতা প্রভাষক আমিনুল হক টুলু।

উল্লেখ্য, এমপি মনসুর রহমান ২০১৮ সালে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করে এমপি হন; কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়নবঞ্চিত হন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।