নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেফতার

সেপ্টেম্বর ২০, ২০২৪ ১:০৬ 👁️ ৩২ views
Link Copied!

অনলাইন ডেস্ক : সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুনঃ  ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জেলার শান্তিগঞ্জ উপজেলায় তাঁর নিজ বাড়ি হিজল করচ থেকে পুলিশ তাকে গ্রেফতারকরে। গ্রেফতারের পর তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় নিয়ে আসা হয়।

আরও পড়ুনঃ  ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জের পুলিশ সুপার আ. ফ. ম আনোয়ার হোসেন খান।

পুলিশ সুপার জানান, সুনামগঞ্জে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।

জানা গেছে, ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের চেয়ারম্যান থাকাকালে ২০০৩ সালে সরকারি চাকরি থেকে অবসর নেন মান্নান।

তিনি ২০০৫ সালে আওয়ামী লীগে যোগ দিলে তিন বছর পর দলটি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

আরও পড়ুনঃ  নারীসহ ফ্ল্যাটে ওসি মাহবুব, দরজা ভেঙে উদ্ধার

নবম জাতীয় সংসদে তিনি পাবলিক অ্যাকাউন্টস সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।

পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে ছিলেন তিনি।

২০১০ এবং ২০১৩ সালে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন।

দ্বিতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়ে ২০১৪ সালের ১২ জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হন।-আজকের পত্রিকা

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।