নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

সাবেক প্রতিমন্ত্রীর ভাতিজাকে আটক করে পুলিশে দিলো জনতা

ফেব্রুয়ারি ৯, ২০২৫ ৪:৩২ 👁️ ৮ views
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাতিজা সাব্বির হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের নতুন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সাব্বির হোসেন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন। এ ছাড়া তিনি লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাতিজা।

আরও পড়ুনঃ  গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সানিয়াজান ইউনিয়নের নতুন বাজার এলাকায় সাবেক প্রতিমন্ত্রীর ভাতিজা সাব্বির হোসেনকে দেখতে পেয়ে স্থানীয় জনতা আটক করে হাতীবান্ধা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে সাব্বির হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুনঃ  তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

পুলিশ জানায়, সাব্বিরকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় আটক দেখানো হয়েছে। সাব্বিরের বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা সে বিষয়ে খোঁজখবর নিয়ে জানানো হবে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, স্থানীয় জনতা সাব্বিরকে দেখতে পেয়ে আটক করে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তা খোঁজখবর নিয়ে জানানো হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।