নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

সিরিজ জয়ের দিনে বাংলাদেশের সেরা ফিল্ডার যিনি

মে ৭, ২০২৫ ৮:১০ 👁️ ৪৪ views
Link Copied!

অনলাইন ডেস্ক : দলের পক্ষ থেকে ক্রিকেটারদের অভ্যন্তরীণভাবে পুরস্কৃত করার নজির রয়েছে। বিশেষত ম্যাচের ফিল্ডিংয়ে ভালো প্রভাব রাখা ক্রিকেটারদের পুরস্কার দিয়ে আসছে একাধিক দেশ। এক সময় বাংলাদেশও টেস্ট ম্যাচ শেষে এই রীতি পালন করত। ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমটের সময়ের সেই প্রচলন এখন অনেকটাই অতীত।

আরও পড়ুনঃ  আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

ফিল্ডারদের পুরস্কৃত করার একই নিয়ম এবার ফিরে এসেছে বাংলাদেশ ‘এ’ দলে। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে দলটির অধিনায়ক নুরুল হাসান সোহান ফিল্ডিং কোচ আশিক মজুমদারের কাছ থেকে সেরা ফিল্ডারের পুরস্কার পেয়েছিলেন। আজ দ্বিতীয় ম্যাচ শেষে ওই পুরস্কার উঠেছে এনামুল হক বিজয়ের হাতে।

আরও পড়ুনঃ  উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ

এদিন ব্যাট হাতে ৩৯ রান করেন বাংলাদেশের এই টপঅর্ডার ব্যাটার। পরে ফিল্ডিংয়েও ছিলেন দারুণ সক্রিয়। একটি ক্যাচ নেওয়ার পাশাপাশি দুর্দান্ত ফিল্ডিংয়ে নজর কেড়েছেন। পরে পুরস্কারস্বরূপ ম্যাচ শেষে কোচের কাছ থেকে পেয়েছেন মেডেল।

আরও পড়ুনঃ  আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

তিন ম্যাচের ওয়ানডে এবং দুটি চার দিনের ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। ইতোমধ্যে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটির পর আজ বুধবার দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে টাইগাররা। দলটিতে ফিল্ডিং কোচ হিসেবে কাজ করছেন আশিক মজুমদার। তিনিই মূলত দলের সেরা ফিল্ডারদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।