নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী

জুন ৩, ২০২৫ ১১:৩৬ 👁️ ৫৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী আরামানথা ক্রিস্টিয়ানা নাসির। মঙ্গলবার (৩ জুন) সেনাসদরে তারা এই সাক্ষাৎ করেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে একটি পোস্টে বিষয়টি জানানো হয়েছে।
সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তাঁরা বর্তমান প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার নিয়ে কথা বলেন। একই সঙ্গে দুই দেশের সামরিক ও নিরাপত্তা খাতে পারস্পরিক সম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

এ সময় উপমন্ত্রী নাসির জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।