নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

স্বতন্ত্র এমপি পদপ্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগে ভাঙ্গায় সংবাদ সম্মেলন

ফেব্রুয়ারি ৯, ২০২৬ ২:২৬ 👁️ ২২ views
Link Copied!

জহিরুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সাবেক এমপি (সংসদ সদস্য) মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর এজেন্ডা বাস্তবায়ন করছেন স্বতন্ত্র এমপি পদপ্রার্থী মুজাহিদ বেগ! এমনটাই দাবি জানিয়ে- আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগে- মুজাহিদ বেগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ভাঙ্গা উপজেলা চত্বর শহীদ মিনারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই জোট ও ২৪ এর যোদ্ধাবৃন্দ।

‎লিখিত বক্তব্যে বক্তারা জানান- ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি (সংসদ সদস্য) মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর এজেন্ডা বাস্তবায়ন করছেন এই আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী মুজাহিদ বেগ। তিনি, কালো টাকা ছড়িয়ে ভোটের মাঠে নির্বাচনীয় পরিবেশ ঘোলাটে করছেন। ভোটারদের হুমকি-ধমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করছেন। তাই, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। অন্যথায়, আগামীতে রাজপথে মাঠে নামার হুশিয়ারি দেন বক্তারা।

‎এসময় উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক কাজী রিয়াজুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক এনামুল চৌধুরী, ভাঙ্গা উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক আনিচুর রহমান প্রমূখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।