নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

হত্যা করে লাশ হাসপাতালে রেখে গেল যুবক

এপ্রিল ৮, ২০২৫ ৬:১৮ 👁️ ২২ views
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কাবিল উদ্দিন (৩৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) ভোরে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে লাশটি উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

নিহত কাবিল উদ্দিন পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন। এ ছাড়া তিনি নিজের জমিতে চাষাবাদ করতেন। কাবিলের বাড়ি শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের গোসাইবাড়িপাড়ায়। তাঁর বাবা শাহজাহান আলী একজন কৃষক।

স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী জানিয়েছেন, গতকাল সোমবার গভীর রাতে একজন যুবক কাবিল উদ্দিনকে মৃত অবস্থায় ভ্যানগাড়িতে করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তবে ওই যুবক দ্রুত সেখান থেকে চলে যান। কাবিলের শরীরে লাঠি ও ভারী কোনো বস্তু দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  নগরীতে হানি ট্র্যাপের মাধ্যমে অর্থ আদায়, নারীসহ গ্রেপ্তার ৪

নিহতের পরিবার জানায়, কাবিল উদ্দিন গতকাল রাতে নিজের মোটরসাইকেলে করে পাশের গ্রামে একটি ওরস দেখতে যান, তবে রাতে আর বাড়ি ফিরে আসেননি। আজ ভোররাতে কাবিলের মৃত্যুর খবর শুনেন তাঁরা।

থানা-পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কাবিল উদ্দিনের হত্যাকাণ্ডটি পরকীয়া-সংক্রান্ত কারণে ঘটেছে। নিহতের পরিবারও এ ঘটনায় সন্দেহ প্রকাশ করছে। কাবিলের মোটরসাইকেলটি একই গ্রামের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, কাবিলকে হাসপাতালে নিয়ে যাওয়া যুবকের নাম সজীব। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

এ ঘটনায় নিহতের পরিবার থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। নিহত কাবিল উদ্দিনের বাবা শাহজাহান আলী তাঁর ছেলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এই হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং সন্দেহভাজনদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।