নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের নতুন শর্ত

জুন ২৮, ২০২৬ ৯:৫৬ 👁️ ৩৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব জাহাজকে আগে থেকেই ইরানি কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে বলে জানিয়েছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, বর্তমানে প্রণালিতে থাকা কয়েকটি জাহাজ প্রয়োজনীয় অনুমতির জন্য অপেক্ষা করছে।

ইরানের দাবি, হরমুজ প্রণালিতে প্রবেশ বা সেখান থেকে বের হওয়ার আগে সব জাহাজকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে। তেহরান বলছে, তাদের নৌ-চলাচল সংক্রান্ত নিয়ম এখনো পুরোপুরি কার্যকর রয়েছে।

আরও পড়ুনঃ  মাদক কারবারিদের ঘৃণা ও সামাজিকভাবে বয়কট করতে হবে : ভূমিমন্ত্রী

তবে যুক্তরাষ্ট্র ও কয়েকটি উপসাগরীয় দেশ এই দাবি মানতে রাজি নয়। তাদের মতে, হরমুজ প্রণালি একটি আন্তর্জাতিক নৌপথ; তাই কোনো একক দেশ সেখানে চলাচলের অনুমতি বাধ্যতামূলক করতে পারে না।

আরও পড়ুনঃ  নগরীতে অ্যালকোহল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

চলতি সপ্তাহে হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার জন্য যুক্তরাষ্ট্র ইরানকে দায়ী করলেও তেহরান তা অস্বীকার করেছে। এরপর যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালায়।

আরও পড়ুনঃ  সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

পরে আইআরজিসি অভিযোগ করে, যুক্তরাষ্ট্র ইসলামাবাদে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘন করেছে। ইরানের দাবি, ওই সমঝোতা অনুযায়ী হরমুজ প্রণালিতে নৌ-চলাচল সমন্বয়ের দায়িত্ব তাদের ওপর ন্যস্ত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।