নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। দুপুর ১২:৫২। ৪ মার্চ, ২০২৬।

হরমুজ প্রণালী নিয়ে কড়া বার্তা ইরানের রেভোল্যুশনারি গার্ডের

মার্চ ৩, ২০২৬ ৩:৫৬
Link Copied!

অনলাইন ডেস্ক : শত্রুদের ওপর ‘পর্যাপ্ত চাপ’ আসার আগ পর্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসির বর্তমান শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এব্রাহিম জাবারি গতকাল সোমবার রাষ্ট্রয়ত্ব টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, “বিশ্বে বর্তমানে (অপরিশোধিত) জ্বালানি তেলের দাম (ব্যারেলপ্রতি) ৮১ ডলারে পৌঁছেছে। অল্প কিছুদিন অপেক্ষা করলেই বিশ্ব দেখবে যে এই দর ২০০ ডলারে পৌঁছে গেছে। কারণ হরমুজ প্রণালী বন্ধ আছে। কোনো জাহাজ যদি নিষেধাজ্ঞা অমান্য করে এই প্রণালী দিয়ে চলাচলের চেষ্টা করে, তাহলে আমাদের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পসের নৌবাহিনী এবং আর্মি শাখায় কর্মরত বীর নায়করা সেই জাহাজকে লক্ষ্য করে গুলি চালাবে।”

আরও পড়ুনঃ  হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস

উল্লেখ্য, আরব সাগর এবং পারস্য উপসাগরকে যুক্ত করা হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন বিশ্বে যত তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচল করে, তার ২০ শতাংশই যাতায়াত করে এই প্রণালী দিয়ে।

আরও পড়ুনঃ  রয়্যাল’স ক্লাবের উদ্দ্যোগে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

টেলিভিশন ভাষণে ব্রিগেডিয়ার জেনারেল এব্রাহিম জাবারি বলেন, “আমরা এই অঞ্চলের পাইপলাইনগুলোকেও লক্ষ্যবস্তু বানাব। মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে কোনো তেল আমরা বাইরে যেতে দেবো না। যতদিন পর্যন্ত শত্রুদের ওপর যথেষ্ট চাপ আমরা তৈরি করতে না পারছি ততদিন পর্যন্ত এ অবস্থাই থাকবে।”

আরও পড়ুনঃ  মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায়

“মার্কিনিরা শত শত, হাজার হাজর কোটি ডলার ঋণ নিয়ে বসে আছে এবং তারা এ অঞ্চলের তেলের জন্য তৃষ্ণার্ত। এক ফোঁটা তেলও তারা পাবে না।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।