নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

৫ ‘মন্ত্রী-প্রতিমন্ত্রীর’ এপিএস নিয়োগ

জানুয়ারি ১৫, ২০২৪ ৭:০৯ 👁️ ৭৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক : নতুন মন্ত্রিসভার পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আরও পড়ুনঃ  ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

এরমধ্যে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন দিনাজপুরের খানসামা উপজেলার কাউয়াশাহ পাড়া গ্রামের শাহ সালাউদ্দীন। অর্থমন্ত্রীর বাড়িও দিনাজপুরে।

আরও পড়ুনঃ  যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভোলা চরফ্যাশনের মিয়াজানপুর গ্রামের মনির হোসেনকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের এপিএস নিয়োগ দেওয়া হয়েছে।

যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের এপিএস নিয়োগ পেয়েছেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার টামনী নয়াপাড়া গ্রামের মোহাম্মদ আলমগীর। মন্ত্রীর বাড়িও কিশোরগঞ্জে।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর এপিএস নিয়োগ পেয়েছেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার টেনা গ্রামের আ ন ম আহমাদুল বাশার। প্রতিমন্ত্রীর বাড়িও বোচাগঞ্জ।

আরও পড়ুনঃ  সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এছাড়া মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমির এপিএস নিয়োগ পেয়েছেন রাজশাহীর রাণীবাজারের পারভেজ আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের এপিএসদের জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ২২০০০-৫৩০৬০ টাকা বেতন স্কেলে (নবম গ্রেড) নিয়োগ দেওয়া হয়েছে।

মন্ত্রী-প্রতিমন্ত্রীরা যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা তাদের জন্য পদায়ন করা এপিএসকে এ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।