নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ৮:৫৯। ৬ জুন, ২০২৬।

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

জুন ৬, ২০২৬ ৪:৩৫ 👁️ ৪৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও ছিনতাই নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে মতবিনিময় সভা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

শনিবার দুপুর ১২টায় আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

সভায় তিনি মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখা, মাদক নিয়ন্ত্রণ, ছিনতাই প্রতিরোধ এবং সামগ্রিক অপরাধ দমন কার্যক্রম জোরদার করার বিষয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুনঃ  তানোর উপজেলা কৃষি কর্মকর্তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন, সেবা পেতে ভোগান্তি

পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে রাজশাহী মহানগরীকে একটি সুশৃঙ্খল, নিরাপদ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের ক্রাইসিস ম্যানেজমেন্ট, অপরাধ নিবারণ এবং ডিটেকশনে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে পরামর্শ ও সহায়তা আহ্বান করেন। তিনি বলেন, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের অভিজ্ঞতা বর্তমান পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

সভায় উপস্থিত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাবৃন্দ আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক, ছিনতাই ও অপরাধ নিয়ন্ত্রণ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে তাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এছাড়াও কমিউনিটি পুলিশিং এ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাগণ যেন অন্তর্ভুক্ত হোন এ বিষয়টিও নিশ্চিত করতে বলেন।

আরও পড়ুনঃ  আইপিএল নিয়ে নতুন পরিকল্পনা ভারতীয় বোর্ডের

উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর), উপ-পুলিশ কমিশনার (ফোর্স), বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) আরএমপি’র মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ও সিটিটিসি); অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) এবং রাজশাহীস্থ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাবৃন্দ।

সভা শেষে পারস্পরিক আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।