নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ৯:৫৪। ১৯ মে, ২০২৬।

আবারও জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হলেন শফিকুর রহমান

নভেম্বর ২, ২০২৫ ৬:১৮
Link Copied!

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে ডা. শফিকুর রহমান ফের দলটির ‘আমির’ নির্বাচিত হয়েছেন। তাকে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য নতুন আমির হিসেবে ঘোষণা করা হয়েছে।

রোববার (২ নভেম্বর) দলটি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম শনিবার (১ নভেম্বর) রাতে সংগঠনের আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  চামড়া দেশের রপ্তানি খাতের অন্যতম সম্ভাবনাময় খাত : শিল্পমন্ত্রী

প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নির্বাচন প্রক্রিয়ায় গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের জামায়াতের সদস্য বা ‘রুকনদের’ নিকট থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ভোটগ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করেন এবং গতকাল ১ নভেম্বর (শনিবার) রাতে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  তানোরে এসএসসি পরীক্ষার্থীকে দলবেঁধে শ্লীলতাহানি ও মারপিটের ঘটনায় মামলা, ৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ডা. শফিকুর রহমান সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আমির’ নির্বাচিত হয়েছেন।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।