নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৮:০৪ 👁️ ১৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রবিবার ২৮ সেপ্টেম্বর সকাল ১১ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে আগস্ট ২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

সভায় নগরীর সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়। পুলিশ কমিশনার বিশেষভাবে শারদীয় দুর্গা পূজা নিরাপদ ও নিবিঘ্ন করতে আরএমপির পক্ষ হতে গৃহীত পদক্ষেপ বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।

আরও পড়ুনঃ  নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

সভায় আগস্ট মাসের অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করা হয় এবং গৃহীত পদক্ষেপগুলোর কার্যকারিতা মূল্যায়ন শেষে পরবর্তী সময়ের জন্য বাস্তবভিত্তিক ও কার্যকর কৌশল নির্ধারণ করা হয়। এই সময়ে পুলিশ কমিশনার জুলাই ২০২৫ থেকে আগস্ট ২০২৫ পর্যন্ত সামগ্রিক কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ পারফরমেন্সের জন্য এসআই (নি:) হেদায়েত উল্লাহ, বোয়ালিয়া মডেল থানা; সার্জেন্ট মো: আব্দুল্লাহ আল মাহমুদ, ট্রাফিক বিভাগ; এএসআই (নি:) মো: আসাদুজ্জামান, বোয়ালিয়া মডেল থানাকে সম্মাননা স্মারক ও অর্থ পুরস্কার প্রদান করেন। এছাড়া আরও ১২ জন পুলিশ অফিসার যথাক্রমে, এসআই (নি:) মো: নাদিম উদ্দীন, কাটাখালী থানা; এসআই (নি:) আজাহারুল, রাজপাড়া থানা; এসআই (নি:) মো: শরিফুল ইসলাম (২), বোয়ালিয়া মডেল থানা; এসআই (নি:) মো: তাজউদ্দিন আহমেদ, রাজপাড়া থানা; এসআই (নি:) মো: আব্দুর রাজ্জাক, কাটাখালী থানা; এসআই (নি:) মো: মিজানুর রহমান, বোয়ালিয়া মডেল থানা; এসআই (নি:) মো: মনিরুজ্জামান, কাশিয়াডাঙ্গা থানা; সার্জেন্ট মোসা: সাবিহা আক্তার, ট্রাফিক বিভাগ; এএসআই (নি:) মো: মাহাবুবুল আলম, কাটাখালী থানা; এএসআই (নি:) মো: আব্দুল মোতালেব, রাজপাড়া থানা; এএসআই (নি:) মো: এনামুল হক, পবা থানা; এএসআই (নি:) জয়নাল আবেদীন, বোয়ালিয়া মডেল থানা তাঁদের কর্মদক্ষতার ভিত্তিতে অর্থ পুরস্কারে ভূষিত করেন পুলিশ কমিশনার।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সভায় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) ও সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিগণ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।