নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। দুপুর ১২:২৯। ৯ মার্চ, ২০২৬।

ঈদে রেলে যুক্ত হচ্ছে ১১২ কোচ, সৈয়দপুরে চলছে মেরামত

মার্চ ২, ২০২৬ ৫:১০
Link Copied!

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখী মানুষের যাতায়াতের সুবধার্থে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে ১১২টি রেল কোচ। এবারের ঈদ যাত্রায় এসব কোচ বিভিন্ন আন্তঃনগর ট্রেনবহরে যুক্ত করা হবে।

সোমবার (২ মার্চ) দুপুরে সৈয়দপুর রেলওয়ে কারখানায় গিয়ে দেখা যায়, কারখানার ২৬টি শপের শ্রমিকদের যেন দম ফেলার ফুরসত নেই। নির্ধারিত আট ঘণ্টা কাজের পরে অতিরিক্ত সময় দিচ্ছেন তারা। এমনকি শুক্রবারেও ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। এরইমধ্যে প্রস্তুত হওয়া ৭৪টি রেলকোচ চলে গেছে পাকশী ও লালমনিরহাট রেলওয়ে বিভাগের কাছে।

আরও পড়ুনঃ  ভাঙ্গা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

বর্তমানে উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও কারখানার বেশিরভাগ শপ অচল হয়ে পড়ে আছে। এ ছাড়া, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের পদ সংখ্যা ২ হাজার ৮৫৯টি। এরমধ্যে মাত্র ৭১০ জন কর্মরত। জনবল সংকটের কারণে কারখানায় ক্যারেজ মেরামতের প্রতিদিনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হচ্ছে না। তবে নির্দিষ্ট সময়ের আগে এবার ১১২টি রেলকোচ মেরামত করে রেলের পরিবহন বিভাগকে হস্তান্তর করা হবে। আগামী ১৪ মার্চের মধ্যে বাকি রেলকোচগুলো হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বাসের ধাক্কায় দুই রিকশাচালক নিহত

শ্রমিক শিরীন সুলতানা বলেন, আমাদের ঈদের সময়ে বাড়তি কাজ করতে হয়। আমরা শুক্রবার পর্যন্ত কাজ করছি, তবে আমাদের শ্রমে ঈদে দূরের মানুষ পরিবারের সঙ্গে ঈদ কাটাবে এতে আমরা খুশী।

ক্যারেজ শপের শ্রমিক আলামিন ইসলাম বলেন, ঈদে ঘরমুখী মানুষের বাড়ি ফেরা নিবিঘ্নে করতে আমরা রেলকোচ প্রস্তুত করছি। সেইসঙ্গে শ্রমিক কম থাকায় আমাদের বাড়তি কাজ করতে হচ্ছে।

আরও পড়ুনঃ  বেনাপোল বাজারে মৌসুমের আগেই তরমুজ : প্রতি কেজি ৯০ টাকা

এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নুর মোহাম্মদ বলেন, প্রয়োজনীয় জনবল সংকট, বাজেট স্বল্পতা, উপকরণ সরবরাহসহ নানা সমস্যার মধ্যেও এবারের ঈদযাত্রায় কারখানা থেকে ১১২টি রেলকোচ সংযুক্ত করা হবে। এরমধ্যে ১০০টি সিডিউল এবং ১২টি অতিরিক্ত রেল কোচ।

তিনি আরও বলেন, এর মধ্যে ৬৬টি ব্রডগেজ ও ৪৬টি মিটারগেজ। আমাদের ১৪ মার্চের মধ্যে রেলকোচ সব কাজ শেষ হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।