নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ৩:৫৮। ১৮ এপ্রিল, ২০২৬।

উত্তরবঙ্গে শিশু উন্নয়নে মায়েদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

এপ্রিল ১৭, ২০২৬ ১১:০২
Link Copied!

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প মোহনপুরের উদ্যোগে শিশুদের জীবনমান উন্নয়ন ও ভবিষ্যতের জন্য সঞ্চয়ের গুরুত্ব বিষয়ে মায়েদের নিয়ে দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় প্রকল্পের হলরুমে অনুষ্ঠিত এ কর্মশালায় পাচন্দর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ মাইনুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচি শুরু হয়।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক এম রায়হান আলী। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রায় ১০০ জন মা অংশ নিয়ে শিশুদের সঠিক লালনপালন, শিক্ষা ও ভবিষ্যৎ সঞ্চয় বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।

আরও পড়ুনঃ  নগরীতে অটোরিক্সা ছিনতাইকালে গ্রেপ্তার ২

প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক এম রায়হান আলী বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে দেশ ও জাতি সমৃদ্ধ হবে। তিনি আরও বলেন, এ ধরনের প্রশিক্ষণ গ্রামীণ মায়েদের সচেতনতা বৃদ্ধি করবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  তীব্র দাবদাহে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ তানোরের জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা

কর্মশালায় শিশুদের সার্বিক উন্নয়ন, পুষ্টি, শিক্ষা এবং সঞ্চয়ের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।