নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। সন্ধ্যা ৬:৪৯। ২১ এপ্রিল, ২০২৬।

নগরীতে অটোরিক্সা ছিনতাইকালে গ্রেপ্তার ২

এপ্রিল ১৫, ২০২৬ ৯:৩৫
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর রাজপাড়া থানার কেশবপুর এলাকায় অটোরিক্সা ছিনতাইয়ের চেষ্টাকালে ২ জন আসামিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহী নগরীর রাজপাড়া থানার কেশবপুর গ্রামের সন্তোষ চৌধুরীর ছেলে সনি চৌধুরী (২৫) এবং একই এলাকার নাসির উদ্দিনের ছেলে সিজান (২২)।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ১৪ এপ্রিল দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে কেশবপুর এলাকায় অজ্ঞাতনামা ৪ জন ব্যক্তি অটোরিক্সা চালক লুৎফর মিয়াকে থামার সংকেত দেয়। অটোরিক্সা থামানোর পর তারা জোরপূর্বক অটোরিকশার চাবি, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

আরও পড়ুনঃ  তানোর পৌরসভা স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বৃত্তিপ্রাপ্তদের সম্মাননা

এ সময় ভুক্তভোগীর চিৎকারে টহলরত ডিবি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অটোরিক্সার চাবি ও মোবাইল ফোন ফেলে আসামিরা দৌড়ে পালানোর চেষ্টা করে। ডিবি পুলিশ তাৎক্ষণিক ধাওয়া দিয়ে সনি ও নাসিরকে গ্রেপ্তার করে; তবে অপর ২ জন অজ্ঞাতনামা আসামি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ  জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান

পরে ঘটনাস্থল থেকে ডিবি পুলিশ অটোরিক্সার চাবি ও মোবাইল ফোন উদ্ধার করে এবং গ্রেপ্তারকৃতদের নিকট থেকে ছিনতাইকৃত মানিব্যাগ জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

আরও পড়ুনঃ  ক্রেতা সেজে মজুদ করা জ্বালানী ধরল এনএসআই

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি সিজানের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া থানায় পূর্বের একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী অটোরিক্সা চালক লুৎফর মিয়া রাজপাড়া থানায় এজাহার দাখিল করলে গ্রেপ্তারকৃত ও অজ্ঞাতনামা পলাতক ২জন আসামির বিরুদ্ধে ছিনতাই মামলা রুজু করা হয় এবং পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।