নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ২:০৭। ১৯ এপ্রিল, ২০২৬।

শিরোনাম

তানোর পৌরসভা স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বৃত্তিপ্রাপ্তদের সম্মাননা

সোমবার বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

তানোরে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে এমপি মুজিবুর রহমানের মতবিনিময় সভা

রাসিকের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন ও আসন্ন ঈদুল আযহা উপলক্ষে পরিচ্ছন্নতা কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোদাগাড়ীতে পাগলা কুকুরের তাণ্ডব শিশুসহ আহত ৫: পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষোভ

‘নিজেদের হাতেই পরিচ্ছন্নতা অভিযান রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এইএফআই সার্ভিলেন্স ওরিয়েন্টেন অনুষ্ঠিত

তানোর পৌরসভা স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বৃত্তিপ্রাপ্তদের সম্মাননা

এপ্রিল ১৯, ২০২৬ ১২:১২
Link Copied!

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলা-এর তানোর পৌরসভা আমশো স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার সকালে প্রতিষ্ঠানের নবনির্মিত ভবনের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক রবিউল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল শরীফ উদ্দীন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আগামী ২১ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে, যা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। তিনি পরীক্ষার্থীদের মনোযোগ সহকারে প্রশ্ন বুঝে উত্তর লেখার আহ্বান জানান এবং ভালো ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠান ও অভিভাবকদের মুখ উজ্জ্বল করার পরামর্শ দেন। তিনি আরও বলেন, বিদায় মানেই শেষ নয় বরং এটি গৌরবময় এক নতুন যাত্রার সূচনা। একইসঙ্গে তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

আরও পড়ুনঃ  রাজশাহী শিক্ষা বোর্ড : এসএসসিতে পরীক্ষার্থী কমেছে ১ দশমিক ৪৫ শতাংশ

উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক মন্ডল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আনিসুর রহমান, জেলা বিএনপি নেতা ও তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, স্কুলের সাবেক সভাপতি ময়েজ উদ্দিন মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী, বাঁধাইড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফিরোজ কবির, ড্যাব নেতা ডা মিজানুর রহমান, কামারগাঁ ইউনিয়ন বিএনপির একাংশের সভাপতি খলিলুর রহমান, সাবেক কাউন্সিলর গোলেহার নাজনীন, পৌর বিএনপি নেতা ওবাইদুর মোল্লা এবং সমাজসেবক মুজিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

এ বছর প্রতিষ্ঠান থেকে ৪৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী অভিভাবক এবং স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  আজ পহেলা বৈশাখ, ১৪৩৩

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।