মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলা-এর তানোর পৌরসভা আমশো স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার সকালে প্রতিষ্ঠানের নবনির্মিত ভবনের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক রবিউল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল শরীফ উদ্দীন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আগামী ২১ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে, যা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। তিনি পরীক্ষার্থীদের মনোযোগ সহকারে প্রশ্ন বুঝে উত্তর লেখার আহ্বান জানান এবং ভালো ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠান ও অভিভাবকদের মুখ উজ্জ্বল করার পরামর্শ দেন। তিনি আরও বলেন, বিদায় মানেই শেষ নয় বরং এটি গৌরবময় এক নতুন যাত্রার সূচনা। একইসঙ্গে তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্যে...
Developed by BDITHOST