নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২

এপ্রিল ২১, ২০২৬ ২:৩২ 👁️ ৭০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে কাটাখালী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, রাজশাহী নগরীর কাটাখালী থানার মাসকাটাদিঘী পশ্চিমপাড়া গ্রামের মো: মাইনুল হোসেনের ছেলে মো: মারুফ হোসেন (৩৪) এবং একই থানা এলাকার মৃত লালু ব্যাপারীর ছেলে মো: সাজু ব্যাপারী (৫০)।

আরও পড়ুনঃ  দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ১৯ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১০ টায় কাটাখালী থানার চকবেলঘরিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মারুফ ও সাজুকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের সাক্ষাৎ

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।