নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

আগস্ট ৯, ২০২৬ ১০:২২ 👁️ ২ views
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপিত হয়েছে। জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর শাখার উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সকালে উপজেলা পরিষদ প্রধান ফটক থেকে এক বর্ণ্যাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নওগাঁ-১ মোঃ মোস্তাফিজুর রহমান।

​উষ্ণ অভ্যর্থনা ও বরণ ​অনুষ্ঠানের শুরুতেই নিয়ামতপুর আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ প্রধান অতিথি জনাব মোঃ মোস্তাফিজুর রহমানকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা তাঁকে ফুলের তোড়া উপহার দিয়ে বরণ করে নেন। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রুয়েটের নবীন শিক্ষার্থীরা পেলেন মেশিন রিডেবল লাইব্রেরি কার্ড

​এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সাজ্জাদ আলী টিটু, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের সহধর্মিণী ফরিদা বেগম প্রমুখ। সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার সাবেক সভাপতি সুফল হেমব্রম। সঞ্চালনা করেন জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অজিত কুমার মুন্ডা।

​প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করতে হবে।দেশের প্রান্তিক, আদিবাসী ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার। জনগণের রক্ষা, জবাবদিহিতা করেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, বৈষম্য বা স্বজনপ্রীতি করা হবে না। সরকারের বরাদ্দ যেন প্রকৃত সুবিধাভোগীদের কাছে যথাযথভাবে পৌঁছে যায়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হওয়া প্রয়োজন।

আরও পড়ুনঃ  নগরীতে মাদক বিরোধী পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

তিনি আরও বলেন, আদিবাসী জনগোষ্ঠী বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। নানা প্রতিকূলতার মধ্যেও তারা সাহসিকতার সঙ্গে দেশ ও সমাজের উন্নয়নে অবদান রেখে চলেছেন। তাদের সন্তানরা যাতে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা ও বৃত্তির সুযোগও অব্যাহত রয়েছে।আগামী দিনে সরকারি বরাদ্দ বৃদ্ধি করে তাদের জীবনমান আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বাসন্তী টপ্প্য, উপজেলা কমিটির সহ সভাপতি স্বপন পাহান ও যুগ্ম আহবায়ক সন্তোষ লাকড়া; আদিবাসী নারী পরিষদের উপজেলা কমিটির আহবায়ক সুভ্রা এক্কা ও যুগ্ম আহবায়ক ফারাজ মুনি; আদিবাসী যুব পরিষদের উপজেলা কমিটির আহবায়ক প্রসেনজিত বারোয়ার ও যুগ্ম আহবায়ক রপন মুন্ডা প্রমুখ।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।